# Tags

শ্রীমঙ্গলের সাংবাদিক শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলের সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে সাদিয়া ইসলাম এশা এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ–৫ অর্জন করেছে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ফলাফল ঘোষণার পর এশার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শিক্ষকেরা জানান, অধ্যবসায়ী ও মেধাবী ছাত্রী এশা নিয়মিত পরিশ্রম, মনোযোগ এবং দৃঢ় মনোবল দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখার স্বপ্ন এশার। কন্যার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার বাবা সাংবাদিক শামসুল ইসলাম শামীম বলেন,

“এশা ছোটবেলা থেকেই মনোযোগী ও স্বপ্নবান। তার এই সাফল্য শুধু আমাদের পরিবারের জন্য নয়, এটি অনুপ্রেরণারও উৎস।”

স্থানীয় সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা এশাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, এশা শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ–৫ অর্জন করেছিল। তিন বোনের মধ্যে সে মেজো। তার বাবা সময়ের আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, আর মা গৃহিণী।